শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
পূবালী ব্যাংক হোম লোন (শীর্ষ হেডার ব্যানার ৯৭০×৯০) বিজ্ঞাপন

সর্বকালের ১০০ সেরা তারকার তালিকায় শাহরুখ ৯২তম

সর্বকালের ১০০ সেরা তারকার তালিকায় শাহরুখ ৯২তম
ছবি: সংগৃহীত

সর্বকালের ১০০ জন সেরা চলচ্চিত্র তারকার তালিকায় ৯২তম স্থান অর্জন করেছেন বলিউড বাদশা শাহরুখ খান। আন্তর্জাতিক সাময়িকী ‘ভ্যারাইটি’র প্রকাশিত এই তালিকায় একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে জায়গা পেয়েছেন তিনি।

মেরিলিন মনরো, চার্লি চ্যাপলিন ও জ্যাক নিকলসনের মতো কিংবদন্তি শিল্পীদের সঙ্গে একই তালিকায় স্থান পেয়েছেন শাহরুখ।

এদিকে ‘টাইম’ ম্যাগাজিনের ‘টাইম১০০ নেক্সট ইন্ডিয়া’ তালিকায় খান পরিবারের দুই সদস্য শাহরুখ খান ও আরিয়ান খানের অন্তর্ভুক্তি নতুন করে আলোচনায় এসেছে।

‘ভ্যারাইটি’র তালিকায় শাহরুখের অভিনীত সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘দেবদাস’ ছবিটিকেও তার অভিনয়জীবনের অন্যতম সেরা কাজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, এই তালিকায় শাহরুখ ছাড়া অন্য কোনও ভারতীয় অভিনেতার নাম নেই।

তালিকার প্রথম স্থানে রয়েছেন মেরিলিন মনরো। প্রথম দশে আরও আছেন হামফ্রে বোগার্ট, চার্লি চ্যাপলিন, জ্যাক নিকলসন, ক্যাথরিন হেপবার্ন, সিডনি পোয়েটিয়ার, মার্লন ব্র্যান্ডো, টম ক্রুজ, তোশিরো মিফুনে ও বারব্রা স্ট্রাইস্যান্ড।

এ ছাড়া তালিকায় রয়েছেন জুলিয়া রবার্টস, রবার্ট ডাউনি জুনিয়র, এমা স্টোন, কেট উইন্সলেট ও রবার্ট প্যাটিনসনের মতো সমসাময়িক তারকারাও।

JatiyaSanglap

দৈনিক ওয়াদা ও এশিয়া পোস্টের সংবাদকর্মী হিসেবে কর্মরত।

পাঠকের মন্তব্য (০)

এখনও কোনও মন্তব্য করা হয়নি। আপনার মতামত জানাতে নিচের ফর্মটি পূরণ করুন।

মন্তব্য লিখুন